সারাদেশ

মির্জাপুরে আ.লীগ নেতা ফালু গ্রেপ্তার

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষ ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শওকত হোসেন ফালু গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য। তিনি নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। ওই সময় হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও ছররা গুলি ছোড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া মির্জাপুরের গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল দুই চোখের দৃষ্টিশক্তি হারান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলাটি করেন।

মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলায় শওকত হোসেন ফালুকে ৬ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মা নাছিমা বেগমের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ফালুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলায় করা অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

Related News

শরৎ বিষুব আজ, দিন-রাত প্রায় সমান

২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৬ মিনিটে শরৎ বিষুব সংঘটিত হয়েছে। উত্তর গোলার্ধে শুরু হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক শরৎকাল, তবে বাংলাদেশে বাংলা ঋতুচক্র অনুযায়ী শরৎকাল এরই মধ্যে চলছে।

নাশকতা ঠেকাতে ঢাকার পূর্ব-পশ্চিম প্রান্তে কড়া নজরদারি

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পর ঢাকার পূর্ব ও পশ্চিম প্রান্তে নজরদারি ও চেকপোস্ট বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেলপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল ১৭ পয়সা, সর্বনিম্ন ৮ ও ১০ টাকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়া ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর।

শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

পশ্চিম দিকে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রামপালে যুবক আহাদ হত্যায় অভিযুক্ত চরমপন্থি মাসুম বিল্লাহসহ ৩ আসামীকে গত ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

বাগেরহাটের রামপালে যুবক আহাদ হত্যায় ২৪ ঘণ্টার ব্যবধানে চরমপন্থি মাসুম বিল্লাহসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

‎শিশুদের গানের টানে লালমনিরহাটের নিভৃত গ্রামে নরওয়ের রাষ্ট্রদূত ‎

লালমনিরহাটের আদিতমারীতে শিশুদের লোকসংগীত ও লোকবাদ্যযন্ত্র চর্চা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত।

Search