পদ্মা সেতুর কাছে ৬ কোটি ৪০ লাখ ঘনফুট বালু তুলতে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের তোড়জোড়
পদ্মা সেতুর ভাটিতে ১২৮ একর এলাকা থেকে ৬ কোটি ৪০ লাখ ঘনফুটের বেশি বালু তুলতে ‘আইকনিক সোর্সিং’-এর আবেদন। ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব না মেলায় উঠেছে প্রশ্ন।
জাতীয়: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এতে অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন। বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়। সেখানে গুতেরেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনেও অংশ নেন তারা।
পরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে অংশ নেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান এবারের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।
তিনি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও সেখানে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের আগে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা থাকলেও মঙ্গলবারের কর্মসূচিতে দুই নেতার আলাদা দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্প প্রধানমন্ত্রীকে সাক্ষাতের আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছেন। তবে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি পরবর্তী সময়ে উভয় পক্ষের সুবিধাজনক সময় বিবেচনা করে আয়োজনের কথা বলা হয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁর এ সফরে দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচি অব্যাহত থাকবে।