ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবিতে তিন দিনব্যাপী এ কাউন্সিল চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা: মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাদক ও জুয়া–সংক্রান্ত কার্যক্রম থেকে দূরে রাখা এবং নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, শিক্ষার্থীদের মাদক ও জুয়া–সংক্রান্ত কার্যকলাপ থেকে সুরক্ষা দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এসব কমিটির সদস্য কারা থাকবেন, কীভাবে কমিটি কাজ করবে এবং তাদের দায়িত্ব ও কার্যপরিধি কী হবে—এসব বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
দেশে কিশোরদের মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নিয়ে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক ব্যবহার এবং অনলাইন ও অফলাইন জুয়ার প্রবণতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কাজ করছে।
এরই পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও সুস্থ পরিবেশ তৈরিতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবিতে তিন দিনব্যাপী এ কাউন্সিল চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার ও সদস্য প্রার্থীর ৫ হাজার টাকা করেছে ইসি। নির্দলীয় প্রতীকে ভোট, ১৫ শতাংশ ভোটের শর্ত এবং চেয়ারম্যানের ১০ লাখ টাকা ব্যয়সীমাসহ নতুন বিধান।
নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে বিরোধিতা ও বাধা দেওয়ার কথা জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।
জ্বালানি সংকটের মধ্যে রংপুরের লংমার্চে সাড়ে চারশো গাড়ি অংশ নেয় এবং এর কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন তাঁরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
নারায়ণগঞ্জের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে খুন, সন্ত্রাস ও অর্থ পাচারসহ নানা অপরাধ চলছে।
