সারাদেশ

সখীপুরে স্বাস্থ্য সহকারীর মৃত্যু, তিন সপ্তাহ পর সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের (৪০) মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে শাকিল খান (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের প্রায় তিন সপ্তাহ পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আউয়াল শফিকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে, নাকি এর পেছনে হত্যাকাণ্ড রয়েছে—তা এখনো নিশ্চিত নয়। গ্রেপ্তার শাকিলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর দুপুরে সখীপুর-বাসাইল সড়কের নলুয়া বাজার এলাকায় আউয়াল শফিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল চালানো এক যুবকের ছবি সংগ্রহ করে পুলিশ। ৮ সেপ্টেম্বর তাঁর পরিচয় ও সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণাও করা হয়েছিল।

তদন্তের একপর্যায়ে ওই যুবক হিসেবে শাকিল খানকে শনাক্ত করে পুলিশ। পরে বুধবার রাতে তিনি থানায় যান। তবে তাঁর থানায় যাওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আত্মসমর্পণের কথা বলা হলেও পুলিশ গ্রেপ্তারের কথা জানিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে নলুয়া বাজারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনার পর আউয়াল শফিক সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা শাকিলের মোটরসাইকেল তাঁর ওপর দিয়ে চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এতে শাকিলও আহত হয়ে সড়কে পড়ে যান। পরে তিনি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

তবে শাকিলের পরিবারের পক্ষ থেকে ভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। পরিবারের ভাষ্য, শাকিলের দাবি অনুযায়ী আউয়াল শফিক প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঘেঁষা লেগে পড়ে যান। এরপর শাকিলের মোটরসাইকেলও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পরে গণপিটুনির আশঙ্কায় শাকিল ঘটনাস্থল থেকে চলে যান বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

ফলে আউয়াল শফিকের মৃত্যু দুর্ঘটনা, নাকি এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত—তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আউয়াল শফিক সখীপুর উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা এবং যাদবপুর ইউনিয়নে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর নলুয়া-বাসাইল সড়কের পাশে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন ৩ সেপ্টেম্বর তাঁর স্ত্রী তানিয়া আক্তার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে।

গ্রেপ্তার শাকিল বাসাইল উপজেলার বর্ণীকিশোরী গ্রামের কৃষক আতোয়ার খানের ছেলে। সম্প্রতি তিনি স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শাকিলকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরই আউয়াল শফিকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

Related News

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

লালমনিরহাটের আদিতমারীতে ঢাকা-বুড়িমারী মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য পিপলু মিয়া নিহত। ট্রাক চালক ও হেলপার আটক।

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেল শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুল সংবর্ধিত।

গত ১৭ বছরে আইন শৃঙ্খলা চরম অনতি ঘটেছিল যার কারনে বাংলাদেশে আইনশৃংখলার চরম অবনতি হয়েছে

বরিশালে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ও মহানগরে অপরাধ পরিসংখ্যান উপস্থাপন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ।

বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালন তাসলিমা আকতার শিমুল। বরিশাল বুরো

বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত। সঠিক উপাত্তের মাধ্যমে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিভাগীয় কমিশনার।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বালারহাট বিওপির বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ১৩.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

Search