সারাদেশ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে মোগলহাট বিওপির টহলদল মোগলহাট সীমান্তের চর ফলিমারী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে মাদকের একটি চালান আনা হচ্ছে—এমন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক পৌনে সাতটার দিকে চর ফলিমারী এলাকায় অবস্থান নেয় বিজিবি’র আভিযানিক দল। এ সময় সীমান্ত এলাকা দিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করেন। উপস্থিতি টের পেয়ে বহনকৃত মালামাল ফেলে ফেলে দ্রুত দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ওই চোরাকারবারি। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চার হাজার পিস মাদকজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করতে সক্ষম হন টহল দলের সদস্যরা।

১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য চার লাখ টাকা। এ ঘটনার সাথে জড়িত চোরাচালান চক্রটিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রশাসনিক আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রাখছে। সীমান্ত এলাকার স্পর্শকাতর স্থানে টহল ও গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরণের মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে ভবিষ্যতেও বিজিবি’র এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

Related News

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

গজরা ইউপি নির্বাচনে রাজুরকান্দি গ্ৰামবাসীর সমর্থন পেলেন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের

মতলব উত্তরের গজরা ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের সমর্থনে রাজুরকান্দিতে মতবিনিময় সভা।

মতলব উত্তরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

ষাটনল লঞ্চঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন নামের যুবক নিখোঁজ। মুকবিল-২ লঞ্চ ও দুই স্টাফ আটক।

মতলবে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখা উদ্বোধন

মতলব দক্ষিণ দেওয়ান সুপার মার্কেটে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার উদ্বোধন।

মতলব উত্তরে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামের এক শিশুর মৃত্যু।

লালমনিরহাটে লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্গীয় লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

পাইকগাছায় বিধবা মহিলা’র হাঁতুড়িপেটা করে আহতের ঘটনায় থানায় অভিযোগ

খুলনার পাইকগাছায় গভীর রাতে বিধবা নারী সান্তনা দাশকে হাতুড়িপেটার ঘটনায় থানায় অভিযোগ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস।

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।

Search