বরিশালের নিখোঁজ সিভিল জজ শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার
বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের পর জানালা ভেঙে পালানোর সময় টিনের সঙ্গে ধাক্কা লেগে তাঁর ডান হাত গুরুতর জখম হয়। পরে তাঁর বাড়িতে আগুন দেওয়ারও অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কিশোরপুর হাজামপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। আহত হাফিজুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, কিশোরপুর হাজামপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাফিজুরের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন এলাকায় ছিল। শুক্রবার রাতে ওই নারীর ঘরে হাফিজুর অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে কয়েকজন সেখানে যান।
স্থানীয়দের অভিযোগ, এরপর হাফিজুরকে মারধর করা হয়। একপর্যায়ে মারধরের হাত থেকে বাঁচতে তিনি ঘরের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় টিনের সঙ্গে ধাক্কা লেগে তাঁর ডান হাতে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাফিজুরকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে কে বা কারা ওই বাড়িতে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, এলাকাবাসীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। হাফিজুর রাজশাহী শহরের একটি ক্লিনিকে চাকরি করেন এবং মাঝেমধ্যে ওই বাড়িতে আসতেন। শুক্রবার রাতে তাঁকে ও ওই নারীকে একই ঘরে অবস্থান করতে দেখার পর ঘটনাটি ঘটে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর ওই গৃহবধূর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।
সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে আগের ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব সুরাহা না হতেই পুরোনো ব্যক্তিদের দিয়ে পুনরায় হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন অনিয়মের অভিযোগ উঠেছে।
বিচারিক কার্যক্রমে গতিশীলতা ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।
