ঢাকা: সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন।
এর আগে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মোট ৯২ পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়েছে।
ক্যাটাগরিগুলো হলো—
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)।
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।
সাহস ও বীরত্ব প্রদর্শন, দায়িত্ব পালনে অসামান্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের জন্য এসব পদকের জন্য পুলিশ সদস্যদের নির্বাচিত করা হয়েছে।
পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হয়ে থাকে।