চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান ও লাল কার্ড
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যকে বহালের দাবিতে চলছে শাটডাউন।
শিক্ষা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।
এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। নিয়োগের আগে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে।
ফলে নিয়োগ-২০২৫-এর উত্তীর্ণ কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না পেলে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে পরবর্তী সময়ে নিয়োগপত্র পাওয়ার সুযোগ থাকবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যকে বহালের দাবিতে চলছে শাটডাউন।
সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্নশিপ শুরু হয়েছে। এতে বিদেশে অবস্থানরত ৩৫ জনসহ মোট ১৭৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। সাফল্যের আনন্দের পাশাপাশি শিক্ষার্থীরা তুলে ধরেছে সংগ্রাম ও ভবিষ্যৎ স্বপ্নের কথা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কনসার্ট চলাকালে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে দুজনকে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
