সারাদেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মো জিয়াউদ্দিন বাবু।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বরিশালে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল সদর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল আমিনের নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্বক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুস রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ মহানগর ও সদর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতাকে নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে সোচ্চার থাকার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুর রহমান আব্বাস, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, ডা. ফজলুর রহমান, আ. জব্বার, গনি সরদার, আব্দুল হক, বাবুল এবং বিএনপি নেতা সুরুজ আহমেদ সহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Related News

বেটোপিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে সদস্যপদ বাতিল করা হবে: বেসিস

ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বেসিস। প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, নদীকেন্দ্রিক পর্যটন ও আবাসন ব্যবস্থার ওপর জোর। বক্তৃতায় 

সিন্ডিকেটের কারসাজিতে ফের ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল

সয়াবিন তেলের দাম আরও বাড়াতে মিলগেট থেকে সরবরাহ কমিয়ে দিয়েছে একটি সিন্ডিকেট। খুচরা বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে তেল।

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব।

র‍্যাব বিলুপ্তির পর আত্মপ্রকাশ ঘটে ‘এসআরবির’

র‌্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে কার্যক্রম শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে কাঠামোগত পরিবর্তন না থাকায় নিষেধাজ্ঞার ঝুঁকি ও আন্তর্জাতিক নজরদারি নিয়ে শঙ্কা রয়েছে।

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ, ইউপি মেম্বার লাঞ্ছিত

নড়াইলের কালিয়ার কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে বখাটে হাসিব।

কওমি মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য বেতন ও জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি

কওমি মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো, লিখিত নিয়োগ নীতিমালা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। আয়োজিত সেমিনারে উঠে আসে বিভিন্ন সুপারিশ।

জাগরিত চোখে স্বপ্ন দেখে গন্তব্যে পৌঁছাতে হবে: আবদুল হাই

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, জাগ্রত চোখে স্বপ্ন দেখেই তরুণদের গন্তব্যে পৌঁছাতে হবে।

Search