মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
সাভার: জীবনের পথে হাজারো প্রতিকূলতা থাকলেও কোনো প্রাচীরই অতিক্রমের অযোগ্য নয় উল্লেখ করে শিক্ষার্থীদের জাগ্রত চোখে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন যুগান্তর সম্পাদক ও বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য, পরিকল্পনা ও প্রবল আত্মবিশ্বাসের মাধ্যমেই কেবল সেই স্বপ্নকে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব।
শনিবার ঢাকার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল সেমিস্টার-২০২৬-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
বীর মুক্তিযোদ্ধা ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার তাঁর বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের রক্ত ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘তরুণ ও শিক্ষার্থীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে। মাথার ওপর গুলির শব্দ ও টিয়ার শেলের ধোঁয়ার মধ্যেও সহযোদ্ধার জন্য পানি নিয়ে ছুটে যাওয়া বা রাজপথে প্রাণ দেওয়া কিশোরদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়।’ জুলাইয়ের অর্জন ধরে রাখতে তরুণদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপরও জোর দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে কবি আবদুল হাই শিকদার বলেন, ‘স্বপ্ন কোনো নিছক কল্পনার রঙিন পাখি নয়, বরং জেগে থাকা মানুষের অন্তরে জ্বলে থাকা একটি দীপশিখা। নিদ্রিত চোখের অর্থহীন স্বপ্ন মানুষকে কোথাও নিয়ে যায় না, কিন্তু জাগ্রত চোখের লক্ষ্যই মানুষকে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে দেয়।’ তাই প্রতিটি শিক্ষার্থীকে জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মানারাত স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬-এর আহ্বায়ক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মোজাম্মেল হক ও প্রফেসর ড. এম উমার আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।
লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।
দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
