বেটোপিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে সদস্যপদ বাতিল করা হবে: বেসিস
ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বেসিস। প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কুমিল্লা: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয়েছিল।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকা এবং ডিবি পুলিশ একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানার অধীন কিশোর বখাটেদের উৎপাত রয়েছে এমন সন্দেহভাজন স্থানগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে এই ৬ ঘণ্টার অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উঠতি বয়সি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ সেপ্টেম্বরের অভিযানে আটক ৬২৪ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এবং মুচলেকা নিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছিল।
ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বেসিস। প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরিশালে সদর উপজেলা বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, নদীকেন্দ্রিক পর্যটন ও আবাসন ব্যবস্থার ওপর জোর। বক্তৃতায়
সয়াবিন তেলের দাম আরও বাড়াতে মিলগেট থেকে সরবরাহ কমিয়ে দিয়েছে একটি সিন্ডিকেট। খুচরা বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে তেল।
অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব।
র্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে কার্যক্রম শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে কাঠামোগত পরিবর্তন না থাকায় নিষেধাজ্ঞার ঝুঁকি ও আন্তর্জাতিক নজরদারি নিয়ে শঙ্কা রয়েছে।
নড়াইলের কালিয়ার কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে বখাটে হাসিব।
কওমি মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো, লিখিত নিয়োগ নীতিমালা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। আয়োজিত সেমিনারে উঠে আসে বিভিন্ন সুপারিশ।
