বেটোপিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে সদস্যপদ বাতিল করা হবে: বেসিস
ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বেসিস। প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঢাকা: রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ইট ছুড়ে বাসটির গ্লাস ভাঙেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের সামনে গিয়ে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও আহতদের সংখ্যা বা তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আইডিয়াল কলেজের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের একটি বাসের গ্লাসে ঢিল ছোড়েন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওসি বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বেসিস। প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরিশালে সদর উপজেলা বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, নদীকেন্দ্রিক পর্যটন ও আবাসন ব্যবস্থার ওপর জোর। বক্তৃতায়
সয়াবিন তেলের দাম আরও বাড়াতে মিলগেট থেকে সরবরাহ কমিয়ে দিয়েছে একটি সিন্ডিকেট। খুচরা বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে তেল।
অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব।
র্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে কার্যক্রম শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে কাঠামোগত পরিবর্তন না থাকায় নিষেধাজ্ঞার ঝুঁকি ও আন্তর্জাতিক নজরদারি নিয়ে শঙ্কা রয়েছে।
নড়াইলের কালিয়ার কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে বখাটে হাসিব।
কওমি মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো, লিখিত নিয়োগ নীতিমালা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। আয়োজিত সেমিনারে উঠে আসে বিভিন্ন সুপারিশ।
