সারাদেশ

বেটোপিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে সদস্যপদ বাতিল করা হবে: বেসিস

প্রযুক্তি: ফ্রিল্যান্সিং খাতে ‘বেটোপিয়া গ্রুপ’-কে কেন্দ্র করে ওঠা গুরুতর অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং মার্কেটপ্লেসের নীতিমালা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখে সত্যতা প্রমাণিত হলে বেটোপিয়ার সদস্যপদ বাতিলসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসিস সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ জুয়েল।

সংবাদ সম্মেলনে বেসিস সহায়ক কমিটির সদস্য ও এটোভা টেকনোলজির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কারণে দেশের পুরো ফ্রিল্যান্সিং খাত ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বেসিস কোনো ধরনের স্ক্যাম বা প্রতারণার পক্ষে অবস্থান নেবে না।

তিনি আরও জানান, অভিযুক্ত বিডি কলিং/বেটোপিয়া প্রতিষ্ঠানকে তিন দিনের সময় দিয়ে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সশরীরে উপস্থিত হয়ে সমস্ত নথিপত্রসহ তাদের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সদস্যপদ বাতিলসহ প্রয়োজনীয় আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বেসিসের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় সরকারের যেকোনো বৈধ তদন্ত বা অনুসন্ধানে আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এবং সাইবার অপরাধ দমন সংস্থাকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত ফ্রিল্যান্সার বা সাবেক কর্মীদের অভিযোগ গ্রহণের জন্য একটি ‘অভিযোগ ও প্রমাণ সংগ্রহ’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে তথ্যদাতার পরিচয় কঠোর গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হবে।

বেটোপিয়া ইস্যুটিকে দেশের ফ্রিল্যান্সিং খাতের কাঠামোগত দুর্বলতার প্রতিফলন হিসেবে উল্লেখ করে বেসিস জানায়, ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয়ের মালিকানা, এনআইডি বা পাসপোর্টের ব্যবহার এবং এজেন্সির কাজের পরিধি নিয়ে স্পষ্ট নীতিমালা থাকা জরুরি। এই খাতকে সুশৃঙ্খল করতে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি ‘জাতীয় ফ্রিল্যান্সিং ও মার্কেটপ্লেস গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক’ তৈরির প্রস্তাব করবে বেসিস।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসিস সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ ইবনে নূরুল ইসলাম, মো. আহসান হাবিব, মো. ফুয়াদ হাসান এবং মো. রাশেদ উল হক সরকার। পরিশেষে বলা হয়, গুটিকয়েকের অনিয়মের দায় দেশের লাখো সৎ ও পরিশ্রমী ফ্রিল্যান্সারের ওপর পড়তে পারে না।

Related News

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বরিশালে সদর উপজেলা বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, নদীকেন্দ্রিক পর্যটন ও আবাসন ব্যবস্থার ওপর জোর। বক্তৃতায় 

সিন্ডিকেটের কারসাজিতে ফের ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল

সয়াবিন তেলের দাম আরও বাড়াতে মিলগেট থেকে সরবরাহ কমিয়ে দিয়েছে একটি সিন্ডিকেট। খুচরা বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে তেল।

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব।

র‍্যাব বিলুপ্তির পর আত্মপ্রকাশ ঘটে ‘এসআরবির’

র‌্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে কার্যক্রম শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে কাঠামোগত পরিবর্তন না থাকায় নিষেধাজ্ঞার ঝুঁকি ও আন্তর্জাতিক নজরদারি নিয়ে শঙ্কা রয়েছে।

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ, ইউপি মেম্বার লাঞ্ছিত

নড়াইলের কালিয়ার কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে বখাটে হাসিব।

কওমি মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য বেতন ও জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি

কওমি মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো, লিখিত নিয়োগ নীতিমালা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। আয়োজিত সেমিনারে উঠে আসে বিভিন্ন সুপারিশ।

জাগরিত চোখে স্বপ্ন দেখে গন্তব্যে পৌঁছাতে হবে: আবদুল হাই

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, জাগ্রত চোখে স্বপ্ন দেখেই তরুণদের গন্তব্যে পৌঁছাতে হবে।

Search