বিনোদন

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা চাঁদাবাজি নয়:জানাল পুলিশ

বিনোদন: গত শনিবার রাতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের ভাষ্যমতে, এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে এবং সালমান মুক্তাদিরের স্টুডিওটি সরাসরি কোনো টার্গেট ছিল না।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের দীর্ঘদিনের বিরোধের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা ভেতরে প্রবেশ করে সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওসহ বিভিন্ন স্থাপনার আসবাবপত্র, নানা জিনিসপত্র এবং সিসি ক্যামেরা ভাঙচুর ও লুটপাট চালায়। পরে সালমান মুক্তাদির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩৫ কাঠা জমির দখল ও বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন ওই এলাকায় প্রবেশ করে এবং নিউগিনি প্রপার্টিজের ভেতরে অবস্থিত বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট কোনো স্টুডিও টার্গেট করে নয়, বরং পুরো সম্পত্তির দখল নিয়ে চলা বিরোধের ফলেই এই হামলা হয়েছে।

Related News

জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা নিলেন না রিফাত চৌধুরী

হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর জন্য জায়েদ খান পাঠানো ১০ হাজার টাকা শনিবার পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করেননি রিফাত।

দুইবার গ্র্যামিজয়ী জ্যাজশিল্পী ক্যাসান্দ্রা উইলসনের মৃত্যু

দুইবার গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন জ্যাজশিল্পী ক্যাসান্দ্রা উইলসন ৭০ বছর বয়সে মারা গেছেন। চার দশকের বেশি সময়ের সংগীতজীবনে জ্যাজ, ব্লুজ, ফোক ও পপ সংগীতে বিশেষ অবদান রাখেন তিনি।

পছন্দের নায়ক নায়িকার তালিকায় নিজেকেও রাখলেন অপু

পছন্দের নায়ক-নায়িকার নাম বলতে গিয়ে মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপির সঙ্গে নিজের নামও যোগ করেছেন অপু বিশ্বাস। নায়কদের তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে আবেগপ্রবণ: কার্তিক

‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান। পুরস্কারটি প্যারাঅলিম্পিয়ানদের উৎসর্গ করেছেন তিনি।

‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন’, বিমানবন্দরে আলোকচিত্রীদের মানুষী

মুম্বাই বিমানবন্দরে পেছন দিক থেকে ছবি তোলায় আপত্তি জানিয়েছেন মানুষী ছিল্লার। আলোকচিত্রীদের শান্তভাবে ওই ছবি মুছে দেওয়ার অনুরোধ করেন অভিনেত্রী।

মালদ্বীপে নয়নতারা, হলুদ পোশাকে সমুদ্রসৈকতে

পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপে অবকাশ কাটাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। হলুদ পোশাকে সমুদ্রসৈকতে ঘোরার ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

অভিনয় থেকে বিরতির কারণ জানালেন রিচা চাড্ডা

সন্তান জন্মের সময় প্রচুর রক্তক্ষরণ ও দীর্ঘ পুনরুদ্ধারের কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন রিচা চাড্ডা। ‘গার্লস উইল বি গার্লস’ ও ‘মুসাফিরি’ নিয়েও কথা বলেছেন অভিনেত্রী।

এআই আসবেই, তবে দর্শক এখনো সত্যিকারের অভিজ্ঞতা চায়: টম ক্রুজ

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। তবে তাঁর মতে, দর্শক এখনো পর্দায় সত্যিকারের অভিজ্ঞতা দেখতে চায়।

Search