পাইকগাছায় সিএস ও নেটওয়ার্কের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা
পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী।
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা সভাপতি-সেক্রেটারি সমন্বয়ে এক দায়িত্বশীল সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সহ-অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি শ্রমজীবী মানুষদের সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বের মাধ্যমেই কেবল বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব।
সমাবেশের সভাপতি রেনায়েল আলম তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে উপস্থিত প্রতিটি স্তরের দায়িত্বশীলদের আন্তরিকতার সাথে ভূমিকা রাখতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমাদের এই সংগ্রাম অবিরাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাতেন। এছাড়া জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের, উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, আলাউল ইসলাম ফাতেমি, কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী ও সেক্রেটারি আতাউর রহমান অনুষ্ঠানে বিশেষ বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট শহর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন, আদিতমারী থানার প্রধান উপদেষ্টা মাওলানা হায়দার আলী, কালীগঞ্জ থানা উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন, শহর শাখার উপদেষ্টা জনাব নিয়াজ আহমেদ রেজা, সাবেক জেলা সভাপতি মাওলানা আলী আজম ও সাবেক জেলা সেক্রেটারি সোহেল পারভেজ।
এছাড়া পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, সদর থানা ও শহর শাখা সহ লালমনিরহাট জেলার বিভিন্ন থানার সভাপতি ও সেক্রটারিবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবেশটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্র, অঞ্চল, জেলা ও থানার দায়িত্বশীল এবং উপদেষ্টাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সাথে মেহমান আপ্যায়ন, খাদ্য, ডেকোরেশন ও শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলসহ শ্রমিক, ছাত্র, যুব বিভাগ ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।