খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
আবহাওয়া: বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি গিয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়।
সোমবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকার সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যাওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।
মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের মাসিক সম্মানি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে।
কুমিল্লার লালমাই পাহাড়ে আইফোনের লোভে সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিমকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর দখলমুক্ত করে নিজস্ব সাইনবোর্ড ফিরিয়ে আনা হয়েছে। সেবা চালু রেখেই চলছে সংস্কারকাজ, গ্রেপ্তার ৯।
লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে বিকল হওয়া ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন।
ফার্মগেট মেট্রোস্টেশনে হাফপ্যান্ট পরে প্রবেশের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। মেট্রোরেলের এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড নেই।
পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান হাটে নৌকায় নৌকায় চলে কৃষিপণ্যের বেচাকেনা। সপ্তাহে দুই দিন বসা এই হাটে প্রতি হাটে প্রায় কোটি টাকার পণ্য কেনাবেচা হয়।
