লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত
লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।
ঢাকা: রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনার কয়েকদিন পর সেখানে নিজেদের নিজস্ব সাইনবোর্ড ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। হামলাকারীদের টানানো অবৈধ সাইনবোর্ড সরিয়ে দিয়ে ক্লিনিকটিকে দখলমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিকসংশ্লিষ্ট ব্যক্তিরা ও কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি অপসারণ করেন। এর পরপরই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির মূল গেটে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড পুনরায় টানিয়ে দেওয়া হয়।
হামলা ও ভাঙচুরের গভীর ক্ষতচিহ্ন সত্ত্বেও কেন্দ্রটিতে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবন ও বিভিন্ন অংশ মেরামতের জন্য দ্রুতগতিতে সংস্কারকাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত প্রসূতি ও শিশু সেবায় খ্যাত এই প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। হামলাকারীরা ক্লিনিক গুঁড়িয়ে দিয়ে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল।
এই চাঞ্চল্যকর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি লুট হওয়া দুটি ট্রাকভর্তি মালামালও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।
লালমনিরহাটের আদিতমারীতে ঢাকা-বুড়িমারী মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য পিপলু মিয়া নিহত। ট্রাক চালক ও হেলপার আটক।
রেল শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুল সংবর্ধিত।
বরিশালে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ও মহানগরে অপরাধ পরিসংখ্যান উপস্থাপন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ।
বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত। সঠিক উপাত্তের মাধ্যমে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিভাগীয় কমিশনার।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বালারহাট বিওপির বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ১৩.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।
