আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
দেওয়ান মোঃ সাবিত, সাভার প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে ঢাকার সাভারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সাভার থানা বিএনপি, সাভার পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই রাজনৈতিক কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার বদরুজ্জামান বদর এবং সাভার পৌর বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং কাউন্দিয়া, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের কর্মী ও স্থানীয় সমর্থকবৃন্দ।
যেকোনো মূল্য ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রস্তুতি
সমাবেশে উপস্থিত বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের শান্ত-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে নতুন করে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা চালাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, যেকোনো মূল্যে তাদের এই অপতৎপরতা ও ষড়যন্ত্র রাজপথে থেকে রুখে দিতে বিএনপি এবং সাধারণ জনগণ পুরোপুরি প্রস্তুত রয়েছে। দেশে নতুন করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও সার্বিক শান্তি বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বদাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।
রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।
সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।
