নওগাঁয় দুই দিন পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক
চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন উদ্দিন (২৫) নামের এক সিঙ্গাপুরপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্বনয়াহাটি গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোকন উদ্দিন ওই গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন একমাত্র অবিবাহিত। প্রায় তিন বছর সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটিয়ে গত দেড় মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।
নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে রোকনের বন্ধুদের সঙ্গে ট্রেনে করে কক্সবাজার যাওয়ার কথা ছিল। রোকনের বাবা ছাত্তার মিয়া জানান, সোমবার রাতে তিনি কৃষিজমিতে সেচপাম্প চালানোর কাজে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন রোকনের মা হনুফা বেগম ও বড় ভাই। রোকন বাড়ির একটি আলাদা কক্ষে থাকতেন। পরিবারের সদস্যরা জানান, রাত একটার দিকে রোকন ঘর থেকে বের হন। তাঁরা ভেবেছিলেন, তিনি হয়তো ফোনে কথা বলার জন্য বাইরে গেছেন। এরপর তিনি আর ঘরে ফেরেননি।
সকালে বাড়ির পাশের একটি গাছে রোকনের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, মরদেহের কাছ থেকে রোকনের ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া গেলেও সেটিতে কোনো সিম কার্ড ছিল না।
ঘটনার বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহে বাহ্যিকভাবে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে অথবা হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেই হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গাজীপুরের কোনাবাড়ীতে বাসা থেকে হাসিনা আক্তার নামের ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
বাগেরহাটের মোংলায় মোবাইল ব্যাংকিং এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। অতিরিক্ত রোগীর চাপে পুরোনো ভবন নিয়ে চরম আতঙ্ক।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্ত্রীর সন্তান প্রসবের সময় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে।
