নওগাঁয় দুই দিন পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক
চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর সন্তান প্রসবকে কেন্দ্র করে হাসপাতালে উপস্থিত হওয়ার পর তাঁকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছে পরিবার।
গ্রেপ্তার মো. হাসান (৩৮) হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের চকবাজার এলাকার পার্কভিউ হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাসানের পরিবারের সদস্যদের অভিযোগ, সন্তান প্রসবের জন্য তাঁর স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সন্তান জন্মের পর নবজাতককে এনআইসিইউতে এবং পূর্বে থেকেই হৃদরোগে আক্রান্ত থাকায় তাঁর স্ত্রীকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এই সংকটাপন্ন মুহূর্তে ওষুধ কিনতে হাসপাতালের নিচে নামলে ডিবি পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরবর্তীতে পরিবারের সঙ্গে তাঁকে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পার্কভিউ হাসপাতালের সিসিটিভি ফুটেজেও মো. হাসানকে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর বলেন, “হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পরিচয় জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিবির পরিচয়পত্র দেখান। ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। তবে তার স্ত্রী সকালে সন্তান প্রসবের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।”
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সোমবার রাতে হাসানকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলা রয়েছে এবং সেগুলোতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও অন্যান্য মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গাজীপুরের কোনাবাড়ীতে বাসা থেকে হাসিনা আক্তার নামের ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি দেশ ফিরেছিলেন।
রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
বাগেরহাটের মোংলায় মোবাইল ব্যাংকিং এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। অতিরিক্ত রোগীর চাপে পুরোনো ভবন নিয়ে চরম আতঙ্ক।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
