সারাদেশ

চার বছরের মধ্যে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুর: আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার যুগান্তকারী ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, রাষ্ট্রপতির স্ত্রী থেকে শুরু করে দেশের কোনো নাগরিকই এই কার্ডের সুবিধা থেকে বাদ যাবেন না। একই সময়ের মধ্যে দেশের কৃষকদের হাতেও ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে ১১ দলীয় ঐক্যের রাজনৈতিক কর্মসূচি ও লংমার্চের তীব্র সমালোচনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, “বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। দেশে যদি তেলের কোনো সংকট থেকেই থাকে, তবে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?”

তিনি আরও বলেন, লংমার্চ করে যদি দেশের কোনো সমস্যার সমাধান হতো, তবে বিএনপি বহু আগেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত। এ ধরনের কর্মসূচি জনদুর্ভোগ সৃষ্টি ছাড়া আর কোনো ফল বয়ে আনে না বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে রংপুরের জুলাই অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনকে শক্তিশালী করা, তাঁর পরিবারের জন্য নতুন বাসস্থান নির্মাণ এবং শহীদের কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে তাৎক্ষণিকভাবে এক কোটি টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দেন।

Related News

রাজনীতিতে অপরাধের বিস্তার ও প্রতিকার

রাজনীতিতে অপরাধীদের অনুপ্রবেশ, বিচারহীনতার সংস্কৃতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে একটি বিশ্লেষণাত্মক উপসম্পাদকীয়। কীভাবে রাজনীতি ও সমাজকে অপরাধমুক্ত করা যায়?

চাঁপাইনবাবগঞ্জে মাছ ব্যবসায়ীর বাড়িতে ২৫-৩০টি ককটেল একসঙ্গে বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদরের চরাঞ্চলে মাছ ব্যবসায়ীর বাড়িতে একসঙ্গে ২৫-৩০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ককটেল মজুত করা হয়েছিল বলে ধারণা।

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নি’হ’ত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সুরভী পরিবহনের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষা দেওয়া তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার দায়িত্বশীল সমাবেশ ও আলোচনা সভা

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান।

পাইকগাছায় সিএস ও নেটওয়ার্কের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা

পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী।

মেঘনায় ট্রলারডুবি চার দিন পর উদ্ধার হেলাল উদ্দিনের মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হলো সাবেক এমপি ছানোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।

Search