বিনোদন

যার থেকে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেখানেই বেশি অপমানিত হয়েছি: পরীমণির

বিনোদন: চিত্রনায়িকা পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী অভিনেতা শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি।

বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি জানিয়েছিলেন, শরীফুল রাজকে বিয়ে করা কিংবা জীবনের অন্য কোনো সিদ্ধান্তকে তিনি ভুল হিসেবে দেখেন না। তাঁর ভাষায়, জীবনের প্রতিটি ঘটনাই একেকটি অভিজ্ঞতা।

সাক্ষাৎকারে পরীমণি বলেন, অতীতে যেসব সম্পর্কের ইতি ঘটেছে, সেসব বিচ্ছেদের সময়ও অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হয়নি। বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই সম্পর্কগুলোর সমাপ্তি হয়েছিল বলে জানান তিনি।

এ কারণে পরবর্তীতে কোথাও দেখা হলে সাবেকদের সঙ্গে মুখোমুখি হতে অস্বস্তি তৈরি হয়নি বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

তবে সাবেক স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতাকে সম্পূর্ণ আলাদা হিসেবে বর্ণনা করেন পরীমণি।

আক্ষেপের সুরে তিনি বলেন, যে মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত সেই মানুষের কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন বলে তাঁর মনে হয়েছে। তাঁর মতে, তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত।

পরীমণির এই পুরোনো বক্তব্যই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।

শরীফুল রাজ ও পরীমণি ২০২১ সালে বিয়ে করেন। পরে ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে।

বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে জীবনযাপন করছেন পরীমণি। পরবর্তীতে তিনি একটি কন্যাশিশুও দত্তক নেন।

Related News

প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় রূপের ঝলক দেখালেন ঐশ্বরিয়া রাই

প্যারিস ফ্যাশন উইকে রত্নখচিত মুকুট ও কালো ভেলভেটের গাউনে নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সামাজিক মাধ্যমে তাঁর রাজকীয় লুক ভাইরাল।

আদালতে প্রয়োজনে বারবার আসব: তানজিন তিশা

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলায় আদালতে হাজির হয়ে ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী

২০২৩ সালে ম্যাথিয়াস বোকে বিয়ের পর প্রায় তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী পান্নু। ব্যক্তিগত জীবন গোপন রাখার কারণ জানিয়ে অভিনেত্রী বললেন, বিয়ে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়।

বিশ্ব বক্স অফিসে শীর্ষ ২০ বাজারে যুক্তরাষ্ট্র-ভারতের দাপট

২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্ব বক্স অফিসে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন শীর্ষ বাজারে রয়েছে। স্থানীয় সিনেমা, অ্যানিমেশন ও হলিউডের বড় চলচ্চিত্রে সরব বিশ্ব সিনেমার বাজার।

হলিউড নয়, বলিউডও নয় নিজস্ব পথেই বিশ্বজয়ী নলিউড

বছরে আড়াই হাজারের বেশি সিনেমা তৈরি করে নলিউড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্রশিল্প। ডিভিডি থেকে ইউটিউব ও ওটিটি—কীভাবে নাইজেরিয়ার সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে পড়ল, সেই গল্প।

কাশবনে পূজা চেরী,শরতের সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা

ফিরোজা শাড়িতে কাশবনে ঘুরে শরতের সৌন্দর্য উপভোগ করেছেন অভিনেত্রী পূজা চেরী। ফেসবুকে ছবি শেয়ার করে দুর্গাপূজার আগমনী অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

ছেলেকে রেখে প্রথমবার কাজে গিয়ে বিমানে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি

সন্তানকে রেখে প্রথমবার মুম্বাই যাওয়ার সময় বিমানে টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। মাতৃত্ব, মায়ের অপরাধবোধ ও পেশাজীবন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

সত্যজিতের গল্পে আবারও ক্যামেরার সামনে সব্যসাচী চক্রবর্তী

দীর্ঘ বিরতির পর সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে নতুন প্রজেক্টে অভিনয় করতে যাচ্ছেন প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। নির্মাতা সন্দীপ রায়ের কাজে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।

Search