রাজনীতি

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম তাঁদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এই উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সবারটাই বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এছাড়া ১১-দলীয় ঐक্যের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সাধারণত কোনো রাজনৈতিক দল একজন প্রার্থীকে মনোনয়ন দিলেও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে তাঁদের দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে এই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হবেন, তা আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তখন দলের চূড়ান্ত তালিকা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ২২ আগস্ট তাঁর শূন্য ঘোষণা করা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে আগামী ২৭ অক্টোবর সকাল পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

Related News

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসিফ মাহমুদ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, নিন্দা জানিয়ে যা বললেন পাটওয়ারী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।

সালমানের স্টুডিও ভাঙচুর ঘটনা না জেনে মন্তব্য করেছেন’ রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা আমাদের লজ্জিত করেছে: আবিদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

সালমানের স্টুডিও ভাঙচুরে শফিকুর রহমানের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি শিগগির মুক্তি পাবে: নাহিদ ইসলাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।

Search