বাড়তি দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ‘স্পাইডার ম্যান
বক্স অফিস সাফল্যের পর বাড়তি দৃশ্য সংযোজন করে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে সনি ও মার্ভেল।
বিনোদন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসা দুটি প্রশংসিত চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর দেখানো হবে না। সম্প্রতি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
দুটি জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমার প্রদর্শনী বন্ধের সিদ্ধান্তের বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক তানভীর মোকাম্মেলও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন।
তানভীর মোকাম্মেলের পরিচালনায় নির্মিত ‘লালসালু’ চলচ্চিত্রটি ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি দেশের চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত একটি কাজ হিসেবে পরিচিত।
‘লালসালু’তে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকির আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ দেশের খ্যাতনামা শিল্পীরা।
অন্যদিকে, ১৯৪৭ সালের দেশভাগ এবং তৎকালীন সামাজিক-রাজনৈতিক আবহকে কেন্দ্র করে নির্মিত ‘চিত্রা নদীর পারে’ মুক্তি পায় ১৯৯৯ সালে। এটিও পরিচালনা করেন তানভীর মোকাম্মেল।
চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবীসহ অনেকে।
দুটি চলচ্চিত্রই বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের জন্য এগুলো প্রদর্শিত হয়ে আসছিল।
তবে কী কারণে চলচ্চিত্র দুটির প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ সংশ্লিষ্ট সূত্রের বরাতে উল্লেখ করা হয়নি।
বক্স অফিস সাফল্যের পর বাড়তি দৃশ্য সংযোজন করে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে সনি ও মার্ভেল।
সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।
বলিউডের পান্ডে পরিবারের সদস্য ও কনটেন্ট ক্রিয়েটর আলান্না পান্ডে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। স্বামী আইভরের সঙ্গে জেন্ডার রিভিল অনুষ্ঠান সম্পন্ন করেছেন।
প্যারিস ফ্যাশন উইকে রত্নখচিত মুকুট ও কালো ভেলভেটের গাউনে নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সামাজিক মাধ্যমে তাঁর রাজকীয় লুক ভাইরাল।
২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলায় আদালতে হাজির হয়ে ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
পুরোনো এক সাক্ষাৎকারে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন পরীমণি। সাবেক স্বামীর কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হওয়ার আক্ষেপ জানান অভিনেত্রী।
২০২৩ সালে ম্যাথিয়াস বোকে বিয়ের পর প্রায় তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী পান্নু। ব্যক্তিগত জীবন গোপন রাখার কারণ জানিয়ে অভিনেত্রী বললেন, বিয়ে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়।
২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্ব বক্স অফিসে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন শীর্ষ বাজারে রয়েছে। স্থানীয় সিনেমা, অ্যানিমেশন ও হলিউডের বড় চলচ্চিত্রে সরব বিশ্ব সিনেমার বাজার।
