সারাদেশ

যশোরে শার্শা সীমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

যশোর: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজ বুধবার সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্তপথ দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আগে থেকেই গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় চালক রিপন হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর সিজার লিস্ট তৈরি করা হয়েছে এবং চোরাচালানের অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান নিরোধ আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাঁকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Related News

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: জিএম বরখাস্ত

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেওয়ার ঘটনায় পল্লী বিদ্যুতের জিএমকে বরখাস্ত করা হয়েছে। গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।

সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ আদালতে জমা পড়েনি। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ কর্মকর্তা শরিফুজ্জামানকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়ে মহানন্দা নদী থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে ১২ ফুট লম্বা অজগর। পরে বন বিভাগ তা উদ্ধার করে সিংড়া জাতীয় উদ্যানে পাঠায়।

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিজের টাকা চেনার অধিকার

নগদ লেনদেনে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নোট শনাক্তের সমস্যা, আত্মমর্যাদা ও অর্থনৈতিক অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে এই বিশ্লেষণে।

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন সবজি বিক্রেতা হৃদয়

চট্টগ্রামের খুলশীতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে সবজি বিক্রেতা হৃদয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সরকারি হিসাবে বাল্যবিয়ে প্রতিরোধ কমলেও মাঠের চিত্র ভিন্ন

জাতীয় কন্যাশিশু দিবসে বাল্যবিয়ে নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি হিসাবে প্রতিরোধের সংখ্যা কমলেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও সামাজিক কারণে বাল্যবিয়ে এখনো বন্ধ হয়নি।

সাড়ে ১৪ কোটি টাকায় ঝিনাই নদের ওপর দাঁড়িয়ে ফসলি মাঠের সেতু

জামালপুরে সংযোগ সড়ক ও জনবসতি ছাড়াই ঝিনাই নদের ওপর সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৯৫ মিটার দীর্ঘ সেতু। এলাকাবাসীর কাজে না লেগে এটি এখন ধান শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে।

Search