রাজনীতি

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা কোনো সুযোগ দেওয়া হবে না: চিফ হুইপ

ঢাকা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত সবল রয়েছে, তাই এই সরকারকে দুর্বল ভাবার বিন্দুমাত্র সুযোগ নেই। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যা যা করা প্রয়োজন, সরকার সব পদক্ষেপই গ্রহণ করবে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন, তাই করা হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।” তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। কোনো স্বার্থান্বেষী মহল যেন বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই কঠোর দৃষ্টি রাখছে।

সংবিধান সংশোধনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গেই বসা হচ্ছে। সব পক্ষের সঙ্গে আলোচনা এবং মতামতের ভিত্তিতেই এ বিষয়ে প্রয়োজনীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় ওলামা দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ধর্মীয় নেতাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, “খতিব-পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা করার প্রয়োজন, সেটাই করে যাচ্ছে।”

Related News

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ। বিষয়টি সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

ধানের শীষে ভোটের বিনিময়ে কার্ড ভাতার প্রতিশ্রুতি: শাহে আলমে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভাতা, চাকরি ও স্বাস্থ্যসেবা দেওয়ার কথা উল্লেখ করে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কলাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোঃ মকবুল হোসেনের আধুনিক ও যুগোপযোগী ইউনিয়ন গড়ার প্রত্যয়

মতলব উত্তরের ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মকবুল হোসেন।

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মতলব উত্তরে দেশের অস্থিতিশীলতার প্রতিবাদে উপজেলা ও ছেংগারচর পৌর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসিফ মাহমুদ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।

Search