রাজনীতি

ধানের শীষে ভোটের বিনিময়ে কার্ড ভাতার প্রতিশ্রুতি: শাহে আলমে

 রংপুর: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, চাকরি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জে বড়দরগাহ-ভেন্ডাবাড়ি সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাহে আলম বলেন, ‘আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব, কৃষি কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব। বিনিময়ে আমাদের দাবি একটাই, ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।’ তিনি আরও বলেন, ধানের শীষে ভোট না দিলে সরকার অসন্তুষ্ট হবে।

প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, চাকরি ও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও সেতুসহ এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ করা হবে। পীরগঞ্জে গত ছয় মাসে ২২ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আগামী উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে শাহে আলম বলেন, এসব নির্বাচনে বিএনপি যাদের মনোনয়ন দেবে, তাদের নির্বাচিত করতে হবে। তাঁর ভাষ্য, এতে এলাকার বাকি সড়কসহ বিভিন্ন উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এর আগে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানেও শাহে আলম ভোট ও সরকারি সুবিধার প্রসঙ্গ তুলেছিলেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, চাকরি ও স্বাস্থ্যসেবা দেওয়ার কথা উল্লেখ করে এসব সুবিধার বিনিময়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন।

ওই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার কর্মসূচির কথা জানানো হয়।

শাহে আলম বলেন, বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির পরিবর্তনে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এসব সমস্যার সমাধান করে পাঁচ বছর পর জনগণের কাছে আবার ভোট চাইতে যাওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ২২ কিলোমিটার সড়কের জন্য ২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

Related News

খামোশ বলা সেই মানুষটি: ৫০ বছর পরেও ভাসানী কেন আমাদের সবচেয়ে বেশি দরকার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

শেখ হাসিনা ফিরবেন’ — ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই বারিধারা থেকে গ্রেপ্তার সাঈদ খোকন

‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

Search