সারাদেশ

ভুরঘাটায় বাসের টিকিট নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষ

বরিশাল: মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা এলাকায় লোকাল বাসের টিকিট বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা সেতুর ওপর পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার এমারত ঘরামী বরিশালে যাওয়ার জন্য ভুরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান। অসুস্থ থাকায় তিনি সামনের আসনে বসতে চাইলেও কাউন্টারের সুপারভাইজার তা দিতে অস্বীক জানান। এ নিয়ে কাউন্টারের কর্মচারী সবুজ ফকিরের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সবুজের চাচাতো ভাই আকাশ ফকির এসে এমারতকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এরই জেরে গত বৃহস্পতিবার স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এমারত ওই কাউন্টারে গেলে পুনরায় হাতাহাতির ঘটনা ঘটে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় ভুরঘাটা সেতু এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে গৌরনদীর খানজাপুর এলাকার ফিরোজ কাজী, এনামুল তালুকদার, কামাল ফকির ও বাবলু মুন্সির নেতৃত্বে বাঁশ ব্যবসায়ী হাবুল ঘরামীকে তুলে আনার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভুরঘাটা এলাকার লোকজন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রায় ১০টি দোকানপাট ভাঙচুর করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related News

শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না: ত্রিবেদী

‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত গমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও লাঞ্ছনার অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ। রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া।

সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে

ভিসার সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। জাতীয় পাতার বিশেষ সংবাদ।

লক্ষ্মীপুরে চিকিৎসক সংকটে বন্ধ ওটিতে অস্ত্রোপচার সেবা

চিকিৎসক সংকটে লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। সঠিক চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যুর মর্মান্তিক ঘটনা নিয়ে প্রতিবেদন।

কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান রতন গ্রেপ্তার

কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া জেলাজুড়ে বিশেষ অভিযানে আটক হয়েছে ৩৬৩ জন।

৮ কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের তিন বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ, বিদ্যুৎ বিল বকেয়া, তালাবদ্ধ সব কক্ষ

লালমনিরহাটে ৮ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নির্মিত শান্তিনিবাস হস্তান্তরের তিন বছর পরও তালাবদ্ধ। জনবল সংকটে সেবা বঞ্চিত প্রবীণরা।

লালমনিরহাটে ভুট্টা চত্বর-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, ভুট্টায় সমৃদ্ধ লালমনিরহাট হবে স্বনির্ভরতার রোল মডেল: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটের প্রাণকেন্দ্রে ভুট্টা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন, লালমনিরহাটকে স্বনির্ভর করার প্রত্যয় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর।

বরিশালে ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর ভাটিখানায় ভাড়া বাসার তালা ভেঙে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমেনা খানমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Search