স্বাভাবিক লুক নেটিজেনদের নজর কাড়ল নুসরাত ফারিয়া
মেকআপ ছাড়াই একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্বাভাবিক লুকের এসব ছবি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।
বিনোদন: দরজায় কড়া নাড়ছে শারদোৎসব। আর এই দুর্গাপূজা উপলক্ষ্যেই মুক্তি পেতে চলেছে টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। ছবি মুক্তির দিনক্ষণ ঘনিয়ে আসায় এখন জোরকদমে চলছে এর প্রচারকাজ। এরই ধারাবাহিকতায় শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরের প্রচারমঞ্চে হাজির হয়ে ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেন দেব ও শুভশ্রী।
আসন্ন এই সিনেমাটি এই তারকা জুটির কেরিয়ারের ৭ নম্বর ছবি। বিশেষ ব্যাপার হলো, এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন দীপক অধিকারী দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দুর্গাপুরের প্রচারমঞ্চে নাচ-গানে মেতে ওঠেন দেব ও শুভশ্রী। অনুষ্ঠানে দেবের পরনে ছিল ক্যাজুয়াল কালো টি-শার্ট ও জ্যাকেট, আর শুভশ্রী নজর কাড়েন স্টাইলিশ কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে। ফ্যাশনপ্রেমীদের নজর কাড়া জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’-র ওই পোশাকটির মূল্য প্রায় ৪ হাজার ৯৫০ রুপি।
তবে শুধু সিনেমার প্রচার বা পোশাকের দাম নয়, দুর্গাপুরের মঞ্চে দেব ও শুভশ্রীর এই পুনর্মিলন এবং তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। ২০০৯ সালের সুপারহিট ছবি ‘চ্যালেঞ্জ’ দিয়ে শুরু হওয়া এই জুটির পর্দার রসায়ন একসময় বাস্তবেও রূপ নিয়েছিল, যা ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন এবং দেব সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে।
দীর্ঘদিন পর সাবেক জুটিকে এভাবে একসঙ্গে দেখে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও কটাক্ষের ঝড় বইছে। শুভশ্রীর সামাজিক মাধ্যমের কমেন্ট বক্সে এক নেটিজেন মন্তব্য করেছেন— “পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।” আবার অন্য এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন— “শেষে সেই দেবই, তাহলে রাজকে বিয়ে করার মানে কী ছিল?” অপর এক ট্রোলের ভাষা ছিল— “এক্স-এর সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।” ব্যক্তিগত জীবনের পুরোনো সমীকরণ পেছনে ফেলে দেব ও শুভশ্রী জুটির এই প্রফেশনাল কামব্যাক এখন বক্স অফিসের লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার বিষয়।
মেকআপ ছাড়াই একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্বাভাবিক লুকের এসব ছবি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার নবাগত অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের কাছ থেকে ইনস্টাগ্রামের নানা কৌশল শিখছেন নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় ‘ভারতী’ চরিত্রে বড় পর্দায় অভিষেক হচ্ছে দিব্যাণীর।
শাকিব খানের ‘প্রিয়তমা’ ও দেবের নায়িকা ইধিকা পাল ছোটপর্দায় ‘টুম্পা পাল’ নামে পরিচিত ছিলেন। বড়পর্দায় আসার আগে কেন নাম পরিবর্তন করেছিলেন অভিনেত্রী?
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। বিনোদন সংবাদ।
দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। এটি তাঁর তৃতীয় বিয়ে। বিনোদন সংবাদ।
মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের ইওডব্লিউ। বিনোদন সংবাদ।
দৃশ্যম ৩, অজয় দেবগন, তাবু, বক্স অফিস কালেকশন, বিজয় সালগাঁওকর, বলিউড সংবাদ, দৈনিক শব্দমিছিল, The Daily Shabdomichil, Drishyam 3 Box Office
নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় আসছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন যীশু সেনগুপ্ত ও সোহিনী সরকার। আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে ছবিটি।
