প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন: হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি দীর্ঘদিনের প্রেমিকা মিন আহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর মধ্য দিয়ে ৬৪ বছর বয়সি এই তারকা জীবনে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। গত কয়েক বছর ধরে নিজেদের সম্পর্কটি বেশ গোপনীয় ও ব্যক্তিগত রাখলেও গত ৩০ সেপ্টেম্বর ক্যারির মুখপাত্র মার্কিন সাময়িকী ‘পিপল’-কে তাদের বিয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে এবং কোথায় এই বিবাহিত জীবনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্কের কথা ঘনিষ্ঠমহলে আগে থেকেই জানা থাকলেও তাঁদের খুব কমই প্রকাশ্যে একসঙ্গে দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যায়। সেই মঞ্চেই ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে মিন আহকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করেন জিম। সে সময় তাঁর বক্তব্যে মেয়ে জেন, নাতি জ্যাকসন এবং মিন আহ—তিনজনই উপস্থিত ছিলেন।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে একটি দাতব্য অনুষ্ঠানে তাদের প্রথম একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। হলিউডের আলোঝলমলে জীবন থেকে দূরে থেকে বর্তমানে শান্ত জীবনযাপন, ছবি আঁকা এবং আধ্যাত্মিক চর্চায় সময় কাটাচ্ছেন জিম ক্যারি। এর আগে ১৯৮৭ সালে মেলিসা ওমারকে এবং ১৯৯৬ সালে সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেছিলেন এই তারকা, যার উভয় সংসারই পরবর্তীতে ভেঙে যায়।
ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত জগতেও বড়সড় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে জিম ক্যারির। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর স্টুডিও লাইভ-অ্যাকশন প্রকল্পে ফিরছেন তিনি। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঘোষণা অনুযায়ী, জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য জেটসনস’-এর লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ ছাড়াও বহুল আলোচিত ‘সনিক দ্য হেজহগ ৪’ ছবিতে ড. রোবটনিক চরিত্র এবং ২০০০ সালের হিট ছবি ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস’-এর সিক্যুয়েলে তাঁর ফেরার জোর আলোচনা চলছে।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
