মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে সীমান্তবর্তী নদীপথগুলোতে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অপরাধপ্রবণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে শক্তিশালী সিসি ক্যামেরা।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বিজয়পুর ও ভবানীপুর বিওপি এলাকার সোমেশ্বরী নদীপথ দিয়ে প্রায়ই রাতে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়। এসব রুট ব্যবহার করে মদ ও বিভিন্ন মাদকদ্রব্য, খাদ্যসামগ্রী, কসমেটিকস, পোশাক, গবাদিপশু এবং নারী-শিশু পাচারের মতো অপরাধের চেষ্টা করা হয়। এই সীমান্ত পয়েন্টগুলোতে অপরাধ কঠোরহস্তে দমনের অংশ হিসেবেই সম্প্রতি নতুন দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাটালিয়ন প্রায় ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩৪৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। নতুন সিসি ক্যামেরা চালুর ফলে এই অঞ্চলে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার হলো।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, “চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজয়পুর ও ভবানীপুর বিওপিতে নতুন দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সদস্যরা সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।
লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।
দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
