ঢাকায় শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬: প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ২০০-র বেশি বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।
ঢাকা: সংলাপ, অংশীদারত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, পানি ও পরিবেশ সুরক্ষা, রোহিঙ্গা সংকট সমাধান এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতাসহ বাংলাদেশের নানা অগ্রাধিকার ও রূপকল্প তুলে ধরেন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক নানা বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় এই সম্মেলনের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এবারের আয়োজনে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় ২০০ জন স্বনামধন্য বক্তা, তিন শতাধিক প্রতিনিধি এবং ১ হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। উদ্বোধনী সেশনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ দেশি-বিদেশি বিশিষ্ট কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন আঞ্চলিক কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ২০০-র বেশি বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।
ফেনী সফরে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণ করলেন ফ্যামিলি ও কৃষক কার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ মোকাবিলা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে।
ব্যাংক খাতের তদারকি ও সুরক্ষা বাড়াতে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ১৫,৮২৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদিত।
