রাজনীতি

লালবাগে নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাতে লালবাগ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২২ মেয়াদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগে দীর্ঘদিন সক্রিয় থাকার পর তিনি মূল দলের রাজনীতিতে যুক্ত হন।

লালবাগ থানার ওসি জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে লালবাগ থানার ১৩৮/১৭ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

Related News

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।

বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।

মেজর (অব.) আখতারুজ্জামানকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান

বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রেপ্তার সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে সাফাই গেয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। জাতীয় সংবাদ।

বিমানবন্দরে হাঙ্গামা ও লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত ও হুমকির অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। জাতীয় সংবাদ।

সংসদ সদস্য পদ হারানো ও টিকে থাকার বিধান

সংসদ সদস্যদের পদত্যাগ, কারাবাস, সংবিধানের ৬৭ ও ৭০ অনুচ্ছেদ এবং অতীতে এমপি পদ শূন্য হওয়া বা বহিষ্কৃত হয়েও বহাল থাকার আলোচিত ঘটনা নিয়ে বিশেষ প্রতিবেদন।

আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য: এমপি শাহাদাত সেলিম

আইনজীবীদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করায় লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

শেখ হাসিনাকে নিয়ে ফজলুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য

অতীত আওয়ামী লীগ পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি উপদেষ্টা ফজলুর রহমান। শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দিলেন বক্তব্য।

Search