বিনোদন

তৃতীয় কেমো শেষ, সামিয়া আফরিনের বার্তা

বিনোদন: ক্যানসারের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার অংশ হিসেবে তাঁর তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে হাসপাতালের শয্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী কয়েকটি দিন কঠিন হতে পারে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই উপস্থাপিকা।

হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি প্রকাশ করে সামিয়া লিখেছেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’

অক্টোবরকে ক্যানসার সচেতনতার মাস উল্লেখ করে নিজের চিকিৎসার অভিজ্ঞতার পাশাপাশি ভক্তদেরও স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সামিয়া।

তিনি অস্বাভাবিক কোনো শারীরিক পরিবর্তন অবহেলা না করার পাশাপাশি সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য তৈরি হতে পারে।

নিজের যত্ন নেওয়া এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাকেই নিজের প্রতি ভালোবাসার গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সামিয়ার পোস্টের পর ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীসহ অনেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে সামিয়ার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন।

তবে চলতি বছরে নতুন করে তাঁর শরীরে ওভারিয়ান ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার পর মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন সামিয়া। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার বার্তাও দিয়েছিলেন তিনি।

বর্তমানে চিকিৎসাধীন সামিয়া দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন।

Related News

৩৭-এ ডাকোটা জনসন‘ফিফটি শেডস’ থেকে নিজের শর্তে নতুন পথচলা

৩৭ বছরে পা দিলেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। ‘ফিফটি শেডস অব গ্রে’ থেকে ‘ভেরিটি’—অভিনয়, প্রযোজনা, ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে তার পথচলা।

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে

ভারতের উত্তরপ্রদেশে ‘ভূতনি কা বদলা’ সিনেমার শুটিং সেটে আগুন ছড়িয়ে পড়ে অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে। ইউনিটের তৎপরতায় অক্ষত অবস্থায় রক্ষা পান তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন: কোয়েল মল্লিক

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

স্বাভাবিক লুক নেটিজেনদের নজর কাড়ল নুসরাত ফারিয়া

মেকআপ ছাড়াই একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্বাভাবিক লুকের এসব ছবি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।

দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম শিখছেন সৃজিত মুখার্জি

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার নবাগত অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের কাছ থেকে ইনস্টাগ্রামের নানা কৌশল শিখছেন নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় ‘ভারতী’ চরিত্রে বড় পর্দায় অভিষেক হচ্ছে দিব্যাণীর।

শাকিব-দেবের নায়িকা ইধিকার আসল নাম কী?

শাকিব খানের ‘প্রিয়তমা’ ও দেবের নায়িকা ইধিকা পাল ছোটপর্দায় ‘টুম্পা পাল’ নামে পরিচিত ছিলেন। বড়পর্দায় আসার আগে কেন নাম পরিবর্তন করেছিলেন অভিনেত্রী?

‘দেশু ৭’ প্রচারে দেব-শুভশ্রী, পুরোনো সম্পর্ক নিয়ে নেটিজেনদের কটাক্ষ

দুর্গাপূজায় মুক্তি প্রতীক্ষিত ‘দেশু ৭’ সিনেমার প্রচারে একসঙ্গে হাজির হয়ে নজর কাড়লেন দেব ও শুভশ্রী। পুরোনো প্রেম ও বর্তমান রসায়ন নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

রাবেয়া খাতুনের উপন্যাসে সাদিয়া ইসলাম মৌ

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। বিনোদন সংবাদ।

Search