রাজনীতি

বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুর: বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে দেশকে একটি টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনের প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য এক অনন্য ঐতিহাসিক মাইলফলক। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের এমন নজির অত্যন্ত বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার সেখানে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীও জাতিসংঘে ভাষণ দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শামা ওবায়েদ বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিঘ্নে নির্বাচনী এলাকায় শতভাগ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে সে যে দলেরই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় আনতেই হবে এবং এ বিষয়ে কোনো ধরনের তদবির বরদাশত করা হবে না। সাধারণ জনগণের ভালোবাসাই তাঁর একমাত্র শক্তি বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বজায় রাখতে সরকারের নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজাসহ যেকোনো ধর্মীয় উৎসবকে ঘিরে সুযোগসন্ধানী ও ফ্যাসিবাদী দুষ্কৃতকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী অপশক্তি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Related News

পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: জালাল উদ্দীন এমপি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে গোপালগঞ্জে বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, এখনো উদ্ধার হননি

ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

খামোশ বলা সেই মানুষটি: ৫০ বছর পরেও ভাসানী কেন আমাদের সবচেয়ে বেশি দরকার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

শেখ হাসিনা ফিরবেন’ — ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই বারিধারা থেকে গ্রেপ্তার সাঈদ খোকন

‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

Search