চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর জাসাস নেত্রী ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “ইদ্রিস মিয়ার অভিজ্ঞ নেতৃত্ব ও সেবামনোভাব চট্টগ্রাম ওয়াসা এখন আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। তার দূরদর্শী সিদ্ধান্ত ও দক্ষ পরিচালনায় নগরবাসী সুষ্ঠু পানি সরবরাহ এবং নিষ্কাশন সেবায় নতুন গতি পাবে। চট্টগ্রাম ওয়াসার উন্নয়ন ও সফলতা কামনা করছি।”
তিনি আরও বলেন, আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার এই নিয়োগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।