মাল্টা, পোলাওয়ের চাল ও ডিমের দাম বৃদ্ধিতে অসাধু সিন্ডিকেট দায়ী: নাহিদ ইসলাম
মাল্টা, পোলাওয়ের চাল ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অসাধু সিন্ডিকেটকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
লক্ষ্মীপুর: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম ভাঙিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির সত্যতা যাচাই ও আইনি পদক্ষেপের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় দফতর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী ও সংগঠনের নীতিবিরুদ্ধ কার্যক্রমে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় ফারুক হোসেনকে সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে যুব অধিকার পরিষদ নেতা ফারুক হোসেনকে বিদেশে যেতে ইচ্ছুক এক ব্যক্তির সঙ্গে ভিসাসংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে শোনা যায়। সেখানে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক পারমিট সংগ্রহ, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডসহ সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে তাৎক্ষণিকভাবে নগদ ৫ লাখ টাকা দাবি করেন তিনি। এ সময় কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায় যে, এই ৫ লাখ টাকা অগ্রিম নেওয়ার বিষয়টি খোদ ভিপি নুরের প্রত্যক্ষ নির্দেশ। অডিওতে বাকি টাকা এক থেকে দুই মাস পর পরিশোধের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে অডিও রেকর্ডটি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠলে ফারুক হোসেন নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, স্থানীয় একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর নকল করে এই ভুয়া ও সাজানো অডিও রেকর্ডটি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। অডিওর সত্যতা যাচাই এবং আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যুব অধিকার পরিষদ নেতা ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাল্টা, পোলাওয়ের চাল ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অসাধু সিন্ডিকেটকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।
দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। এছাড়া এলাকার যানজট, ডেঙ্গু ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। জাতীয় সংবাদ।
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। অপরাধ সংবাদ।
প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।
ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।
