অভয়নগরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে রেললাইনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে কয়লার ড্যাম্প নির্মাণ ও দখলের বিরুদ্ধে নওয়াপাড়ায় বিক্ষোভ ও মানববন্ধন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে গণতন্ত্রকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি দৃঢ়তার সাথে বলেন, দীর্ঘ লড়াই ও রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সংস্কার টিকিয়ে রাখতেই দেশের জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ৯০-এর ঐতিহাসিক গণআন্দোলনের বীর শহীদ নাজির উদ্দিন আহমেদ জিহাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ৯০-এর ডাকসুর সাবেক এই ভিপি ও ছাত্রনেতা স্মরণ করেন শহীদ জিহাদের আত্মত্যাগের দিনগুলো। তিনি বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে দেশ মুক্ত হলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছদ্মবেশী ফ্যাসিবাদী ও স্বৈরাচার রূপে আবির্ভূত হয়।
আমান উল্লাহ আমান আরও বলেন:
“শত শত গুম-খুন ও ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের পর ২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আবারও রক্ত দিয়ে আমাদের নতুন করে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে। দেশের মানুষ আর এভাবে বারবার রক্ত দেখতে চায় না।”
স্মৃতিচারণ করে বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, ১৯৯০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে ঐতিহাসিক সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে তৎকালীন এরশাদের অবৈধ সরকারের পেটোয়া বাহিনী ও প্রশাসন মিছিলে নির্বিচারে গুলি চালায়। ঠিক সেই মুহূর্তে দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে শহীদ হন নাজির উদ্দিন আহমেদ জিহাদ। স্বৈরাচার পতনের চূড়ান্ত আন্দোলনে শহীদ জিহাদের সেই আত্মত্যাগ গোটা জাতিকে পথপ্রদর্শন করেছিল বলে মন্তব্য করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাঁরা দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।
যশোরের অভয়নগরে রেললাইনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে কয়লার ড্যাম্প নির্মাণ ও দখলের বিরুদ্ধে নওয়াপাড়ায় বিক্ষোভ ও মানববন্ধন।
লালমনিরহাটে বিডিআরহাটে পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে জেলা বিএনপির সংবাদ সম্মেলন ও প্রতিবাদ।
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ভারতের সঙ্গে বৈরিতা নয়, সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গঙ্গা চুক্তি নতুন করে করার দাবিও জানিয়েছেন তিনি।
‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’র নাম পরিবর্তন করে ‘জেনুইন লিফ টোব্যাকো’ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির এমডি।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেন তিনি।
