রাজনীতি

অভয়নগরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ছবি : নিজস্ব প্রতিনিধি

কাজী মোস্তাক আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগরে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ভাঙ্গাগেট যাত্রী ছাউনির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাঙ্গাগেট টার্মিনালের পাশের রেললাইন এলাকায় রেললাইনের নিরাপত্তা বেষ্টনী রাতের আঁধারে সরিয়ে ফেলা, নতুন করে কয়লার ড্যাম্প করা, পৌরসভার আবাসিক এলাকা থেকে কয়লা অপসারণ, সন্ত্রাস, চাঁদাবাজি, বিরোধপূর্ণ জায়গা দখলসহ রেলওয়ের জায়গা দখলবাজি ইত্যাদির বিরুদ্ধে অনুষ্ঠিত এ মানববন্ধনে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ মুজিবর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির( এলডিপি) অভয়নগর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রকিব উদ্দিন,
পৌর ০২নং ওয়ার্ড সভাপতি নাসির শেখ, ০২ নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন মোড়ল, প্রচার সম্পাদক মোঃ আবু বক্কার শেখ, ০২ নং ওয়ার্ড বিএনপি নেতা খন্দকার আসাদ, মাওলানা নজরুল শেখ প্রমুখ।
বিএনপি ও মটর শ্রমিক নেতা রবিউল হোসেনকে উদ্দেশ্য করে মানববন্ধনে বক্তারা বলেন, আপনারা যে ড্যাম্পে কয়লা ফেলার আয়োজন করছেন সেটা বিগত সরকারের একজন নেতার। তাহলে কি আমরা ধরে নেব আপনারা তার প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছেন? আপনারা দীর্ঘ ১৭ বছর তাদের সাথে আঁতাত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এখনো গড়ে চলেছেন। কয়লায় পরিবেশ দূষণ হচ্ছে এবং সেই দূষিত পরিবেশ থেকে বাতাস গ্রহণ করে সাধারণ মানুষ ধুকে ধুকে মরছে সেদিকে আপনাদের কোন ভ্রুক্ষেপ নেই। চিহ্নিত দখলবাজদের দিয়ে রেলওয়ে জায়গা দখল করে সেখানে ড্যাম, বিভিন্ন স্থাপনা তৈরি করছেন। রেল লাইনের পাশে যে নিরাপত্তা বেষ্টনিগুলো ছিল সেগুলোর রাতের আঁধারে তুলে ফেলে দিয়ে কয়লা লোড আনলোডের ট্রাক ঢোকার রাস্তা তৈরি করেছেন। অবিলম্বে এই দখলবাজি, কয়লার ড্যাম্প স্থাপন, পতিত সরকারের নেতাদের পক্ষ নেওয়া বন্ধ করতে হবে, না হলে আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে নজিরবিহীন আন্দোলন গড়ে তুলবো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু বলেন, মানববন্ধন বিষয়ে আমার কোন কিছুই জানা নেই

Related News

পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ ‎

লালমনিরহাটে বিডিআরহাটে পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে জেলা বিএনপির সংবাদ সম্মেলন ও প্রতিবাদ।

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থ সুরক্ষা চান নাহিদ

ভারতের সঙ্গে বৈরিতা নয়, সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গঙ্গা চুক্তি নতুন করে করার দাবিও জানিয়েছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভিযোগ রাশেদ খাঁনের

‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’র নাম পরিবর্তন করে ‘জেনুইন লিফ টোব্যাকো’ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির এমডি।

বাংলাদেশ স্টাডিজ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে শফিকুর রহমান

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিন দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

বহিষ্কারের পর বিএনপি নেতা সাগরের স্ট্যাটাস, ‘আলহামদুলিল্লাহ’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেন তিনি।

দেশকে অস্থির করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত দোসররা’ নানা কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Search