আন্তালিয়া, তুরস্ক থেকে বিশেষ প্রতিনিধি
জলবায়ু সম্মেলন COP31 কভারেজের জন্য গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিক ও রাষ্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান।
পৌঁছানোর পর থেকেই তিনি টানা কর্মব্যস্ত সময় পার করছেন। সম্মেলনের মূল ভেন্যু সহ বিভিন্ন সাইড ইভেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং হাব, PCCB ফোকাস এরিয়া সিরিজ এবং Youth4Capacity এর একাধিক গুরুত্বপূর্ণ সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
দৈনিক শব্দমিছিল কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “COP31 শুধু একটি জলবায়ু সম্মেলন নয়, এটি উন্নয়নশীল দেশগুলোর অস্তিত্ব রক্ষার লড়াই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের ন্যায্য দাবি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে। এটি একটি বড় কূটনৈতিক সাফল্য।”
তিনি আরও বলেন, জলবায়ু ন্যায্যতা, ক্ষতিপূরণ তহবিল এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ যে নেতৃত্ব দিচ্ছে, তা তুরস্কের এই সম্মেলনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে আলাপকালে তিনি বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ধনী দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দেন।
টানা কয়েকদিনের নিউজ কভারেজ ও সেমিনার শেষে তিনি আগামীকাল ১৩ নভেম্বর, সকাল ১০টায় তুরস্কের আন্তালিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন।
সফর শেষে দেশে ফিরে তিনি জলবায়ু সম্মেলনের অভিজ্ঞতা ও বাংলাদেশের করণীয় নিয়ে ধারাবাহিক কলাম লিখবেন বলে জানিয়েছেন।