তুরস্কে COP31 জলবায়ু সম্মেলন কভারেজ শেষে দেশের পথে রোটারিয়ান এম নাজমুল হাসান
তুরস্কের আন্তালিয়ায় সফলভাবে COP31 জলবায়ু সম্মেলনের সংবাদ কভারেজ শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রচিন্তক ও কলামিস্ট রোটারিয়ান এম নাজমুল হাসান।
আন্তালিয়া, তুরস্ক থেকে | ১২ নভেম্বর ২০২৬,
COP31-এর হাই-লেভেল সেগমেন্টে আজ (১২ নভেম্বর) আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সহনশীল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধানমন্ত্রীর মূল ভাষণ:
আন্তালিয়ায় COP31-এর হাই-লেভেল সেগমেন্টে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “Bangladesh Before All দর্শনকে সামনে রেখে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একসাথে করতে চাই।”
তিনি উল্লেখ করেন বাংলাদেশ বৈশ্বিক নির্গমনের ০.৫% এরও কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সম্মুখ সারিতে রয়েছে। এ প্রেক্ষাপটে তিনি ৫ দফা জরুরি দাবি তুলে ধরেন:
১.জলবায়ু অর্থায়নের কমপক্ষে ৫০% অভিযোজনে (Adaptation) বরাদ্দ
২.ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান এবং Debt-for-Climate Swap ও Climate-Resilient Debt Clause চালু
৩.জলবায়ুবান্ধব প্রযুক্তির ন্যায্য হস্তান্তর
৪.নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর
৫.COP31-এ Belem-Antalya Action Mechanism গ্রহণ – ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে
বাংলাদেশের পরিকল্পনা:
– ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে
– ৪,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন, বিশেষ কর প্রণোদনাসহ
– ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ
– ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, জলাধার পুনরুদ্ধার
– প্রায় ৩০০ LEED-সার্টিফাইড গ্রিন গার্মেন্টস কারখানা পরিচালনা
শুরুতেই তিনি আয়োজক তুরস্ক সরকার এবং আলোচনায় নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।
দ্বিপাক্ষিক বৈঠক:
প্রধানমন্ত্রী আজ আন্তালিয়ায় চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন:
১. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে জলবায়ু, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, তিনিও পাল্টা আমন্ত্রণ জানান। আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
২. তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান:বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতা
৩. চীনের ভাইস-প্রেসিডেন্ট হান ঝেং:বিনিয়োগ, জ্বালানি, বাণিজ্য ও পর্যটন
৪. উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার
COP31-এর ১১ দিনের সম্মেলন (৯-২০ নভেম্বর) প্রায় ১৯০টি দেশের অংশগ্রহণে চলছে। আজ World Leaders Climate Action Summit-এর শেষ দিন ছিল।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় আন্তালিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি ইস্তাম্বুল হয়ে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫:৫০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।