সারাদেশ

চট্টগ্রামে ৮ গুদামে অভিযান, ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাকলিয়া থানার ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকার অনুমোদনহীন কয়েকটি গুদামে অভিযান চালানো হয়। তল্লাশির সময় আটটি গুদাম থেকে আনুমানিক ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়।

জব্দ করা সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচলাইশ মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে লাইসেন্স ছাড়া সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাঁদের একজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অপর ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উভয় ব্যবসায়ীর জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, অবৈধভাবে সার মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে।

কৃষি উপকরণের সঠিক সরবরাহ নিশ্চিত এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related News

মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম

প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।

বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক

পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।

রংপুরে মাউশির কার্যালয় থেকে চার বস্তা নথি সরানোর সময় অটোরিকশা আটক

রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।

বাউফলে এক মিনিটে চার বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ মৃত্যু, আক্রান্ত ২৮৮২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।

পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্য

প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার

হত্যা, গুম ও ভাঙচুর মামলার আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা।

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার গ্যারেজে আগুন

ময়মনসিংহের ভালুকায় চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুনে ১১টি অটোরিকশা, মোটরসাইকেল ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

Search