বিনোদন

প্রতিদিন অন্তত ১০-১৫ বার ভালোবাসার কথা বলেন রাশমিকা

বিনোদন: দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকাদ্বয় বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘ আট বছরের রাখঢাক করা সম্পর্কের পর গত ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বিয়ের পর কেমন কাটছে তাঁদের সংসার এবং কীভাবে টিকিয়ে রেখেছেন ভালোবাসার উষ্ণতা—हालইয়ে এক সাক্ষাৎকারে সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা বিজয় দেবারাকোন্ডা।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রকে দেওয়া সেই সাক্ষাৎকারে দম্পতির সম্পর্কের নানা সুন্দর দিক উঠে আসে। সাক্ষাৎকারের এক পর্যায়ে বিজয় জানান, তাঁদের সম্পর্কটি দারুণ পরিপক্ব। রাশমিকা প্রসঙ্গে বিজয় বলেন, “সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর দিকে, কীভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা ও সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।”

প্রথম দেখাতেই রাশমিকাকে ‘জীবনসঙ্গী’ হিসেবে বুঝতে পেরেছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে সোজাসাপ্টা জবাব দেন বিজয়। তিনি বলেন, “না। প্রথম দেখাতেই কী করে সেটা জানা সম্ভব? আমি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করি না। প্রেমের জন্য আমাকে একটা পথ পেরোতে হয়। প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে, কিন্তু সেই মানুষটিই যে ‘সেই মানুষ’, সেটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায়? না।”

বিজয় জানান, রাশমিকার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, তখন তিনি কেবল ভেবেছিলেন যে মেয়েটি খুব সুন্দর। শুটিংয়ের প্রথম দিনের উত্তেজনা, নতুন টিম এবং ভালো কাজ করার চাপেই ব্যস্ত ছিলেন দু’জনেই। প্রথম দিনে কারোরই প্রেম নিয়ে ভাবার মতো মানসিক অবস্থা থাকে না বলে জানান তিনি।

সাক্ষাৎকারের সময় একটি চমৎকার দৃশ্য নজর কাড়ে দর্শকদের—কথা বলার সময় বিজয় ও রাশমিকা একে অপরকে পা দিয়ে ছুঁয়ে ছিলেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিজয় বলেন, “এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।”

দীর্ঘদিন পর এই তারকা জুটিকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে চলেছে। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁদের নতুন সিনেমা ‘রানাবালি’। বর্তমানে এই জুটির পুরো সময় কাটছে সিনেমাটির প্রচারণায়। বিয়ের পর বড় পর্দায় তাঁদের এই কামব্যাক দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

Related News

প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।

মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’র শিল্পী শেখ সাহেদ

শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

বছর শেষে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? টলিপাড়ায় তুঙ্গে গুঞ্জন

সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

Search