সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি
সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।
ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামির বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। এই মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করেন।
দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) নিশ্চিত করেছেন যে তারা আসামিদের সর্বোচ্চ সাজা (যাবজ্জীবন কারাদণ্ড) দাবি করেছেন।
চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ৬টি পৃথক মামলা দায়ের করে। এই মামলাগুলোর অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ৬টি প্লট অসৎ উদ্দেশ্যে বরাদ্দ নেন।
গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত ১৭ নভেম্বর আদালত পৃথক এই তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করেন।
৪৭ জন আসামিকে তিনটি পৃথক মামলায় বিভক্ত করা হয়েছে:
গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে তার আইনজীবী নির্দোষ দাবি করলেও, অন্যান্য পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ ছিল না।
সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন সংবাদ।
অনলাইন জুয়া ও নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আইন ও আদালত সংবাদ।
ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দুই সুপ্রিম কোর্টের আইনজীবী।
নারায়ণগঞ্জে যোগদানের মাত্র দুই সপ্তাহে অপরাধ দমনে কঠোর অবস্থান ও জনবান্ধব পুলিশিং দিয়ে নজর কেড়েছেন এসপি হাবিবুর রহমান।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কথা বলে অর্থ আত্মসাতের মামলায় খুলনায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের। অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আদালতের।
