আইন আদালত

তাহসিফ হত্যা মামলা: আসামি জেরিকা ফের তিন দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি (২৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা আলোচিত হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার (১৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চার দিনের প্রথম দফা রিমান্ড শেষে বুধবার (৪ নভেম্বর) পুলিশ তাকে কঠোর নিরাপত্তায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ সময় মামলার সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদঘাটনের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১ নভেম্বর একই আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফ সাউরি দীপ নামের এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হয়ে যান। রাত গভীর হলেও তিনি ফিরে না আসায় পরিবার ফোনে যোগাযোগ করলে তিনি দ্রুত বাসায় ফেরার কথা জানান এবং পরবর্তীতে মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠান। কিন্তু পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখান এলাকার রাজারবাড়ি ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে নৌ-পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে ২৯ অক্টোবর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় নিহত কর্মকর্তার বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে গত ৩১ অক্টোবর রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Related News

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: সন্দিগ্ধ আসামি দীপ ৪ দিনের রিমান্ডে

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউফ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে।

লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন।

লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন ঢাকার আদালত।

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।

সাজার বদলে প্রবেশন: চট্টগ্রামে স্বাভাবিক জীবনে ফিরলেন ১৫৫১ অপরাধী

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।

মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের মামলার যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন সংবাদ।

হবিগঞ্জের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয়

অনলাইন জুয়া ও নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আইন ও আদালত সংবাদ।

Search