শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যুর আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিতেই আসতে হবে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের দ্বি-পাক্ষিক হজ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী জানান যে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে হজের কোটা আরও ৫ হাজার বৃদ্ধি করেন, যার ফলে আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশের চূড়ান্ত কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। উল্লেখ্য, বিগত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। বৈঠকে মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হলেও সৌদি হজ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশের কোটা খালি বা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে তা বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলস কাজ করছে বলে জানান ধর্মমন্ত্রী। দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এবং সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিতেই আসতে হবে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
আইইউবি-এর ২৭তম সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে পলিটিক্যাল স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জাতিসংঘের COP31 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের সব ধরনের সহায়তার নির্দেশ।
জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬-এর সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তথ্যের সঠিকতার ওপর ভিত্তি করেই আগামী দিনের নীতি তৈরি করা হবে।
