সারাদেশ

লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

লালমনিরহাট জেলা  প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে দ্রুতগামী ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু মিয়া (অবঃ) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আদিতমারী উপজেলা সদরে সোনালী ব্যাংকের সামনে ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত পিপলু মিয়া উপজেলার ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন এ ঘটনায় আহত মো. আমিনুর রহমান ভাদাই ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকরছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ড্রাম ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পিপলু মিয়া মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা আমিনুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত আমিনুর রহমানকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতের মরদেহ বর্তমানে ওই হাসপাতালেই রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানায় আনা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মোঃ হারুন অর রশীদ

Related News

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেল শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুল সংবর্ধিত।

গত ১৭ বছরে আইন শৃঙ্খলা চরম অনতি ঘটেছিল যার কারনে বাংলাদেশে আইনশৃংখলার চরম অবনতি হয়েছে

বরিশালে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ও মহানগরে অপরাধ পরিসংখ্যান উপস্থাপন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ।

বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালন তাসলিমা আকতার শিমুল। বরিশাল বুরো

বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত। সঠিক উপাত্তের মাধ্যমে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিভাগীয় কমিশনার।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বালারহাট বিওপির বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ১৩.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান

মৌলভীবাজারে অসচ্ছল ও মেধাবী ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য অপটিমিস্ট।

Search