শিরোনাম

ঢাকা ব্যাংকের পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ: ক্যাশ ইনচার্জের ২০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ক্যাশ ইনচার্জ মো. রিফাতুল হককে পৃথক তিন ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া চাঞ্চল্যকর এই দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার রিফাতুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের বংশাল শাখায় নিয়মিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি ধরা পড়ে। এ সময় ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ভল্টের টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার তৎকালীন ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি ও অপারেশন ম্যানেজার এমরান আহমেদের বিরুদ্ধে বংশাল থানায় অভিযোগ দায়ের করেন। ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়।

পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ২২ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

Related News

ইংল্যান্ডের হয়ে আরও খেলতে চান রেকর্ড গড়া অধিনায়ক হ্যারি কেইন

পিটার শিলটনকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচ খেললেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড।

COP31 সম্মেলন ও তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলন শেষে ইস্তাম্বুলে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তালিয়ায় গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের বৈঠকে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।

COP31 World Leaders Summit শুরু — বিদ্যুতায়নের নতুন লক্ষ্য, বড় শক্তির অনুপস্থিতি, বাংলাদেশের সক্রিয় অবস্থান

তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরু। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের নতুন প্রস্তাব এবং সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান।

আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দ্বিতীয় দিনে জমে উঠেছে COP31

জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ নভেম্বর প্লেনারি সেশনে ভাষণ দেবেন তিনি।

আন্তালিয়ায় এরদোয়ান-তারেক বৈঠক: জলবায়ু সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে ঐকমত্য আন্তালিয়া, তুরস্ক থেকে – রোটারিয়ান এম নাজমুল হাসান

তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন। বাণিজ্য সম্প্রসারণ ও জলবায়ু সহযোগিতায় জোর।

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ ডিসেম্বর।

Search