সারাদেশ

জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মনিরুল ইসলাম মনির
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও এখলাছপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেড়িবাঁধ এলাকায় গিয়ে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় এখলাছপুর বাজারেও বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জহিরাবাদে অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার ও মোশারফ হোসেন মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল কবিরাজ, সাধারণ সম্পাদক আকতার প্রধান এবং এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জহিরাবাদ এবং এখলাছপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Related News

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।

শ্যামনগরের ভামিয়া স্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ভামিয়া স্লুইস গেটের উভয় পাশে ফাটল দেখা দেওয়ায় বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘেরে নোনা পানি ঢুকে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাট সদরের খানপুরে আল মদিনা আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়লেন বাগেরহাট মৎস্যজীবী লীগের সভাপতি।

বাগেরহাট জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ আ. সবুর। সব ধরনের সম্পর্ক ছিন্নের কথাও জানিয়েছেন তিনি।

ডিসেম্বর নিয়ে খেলতে দেবো না

বিজয় দিবস ঘিরে রাজনৈতিক উসকানি, অগ্নিসন্ত্রাস ও তৈরি পোশাক খাতের মজুরি সংকট মোকাবিলায় আইন, জাতীয় ঐক্য ও সরকারের দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে আশার ২২০টি কম্বল হস্তান্তর

লালমনিরহাটে শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসকের কাছে ২২০টি কম্বল হস্তান্তর করেছে এনজিও আশা। চলতি শীত মৌসুমে জেলায় মোট ৯৮৯টি কম্বল বিতরণ করবে সংস্থাটি।

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, তরুণদের দিল মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

চাঁদপুরের মতলব উত্তরের মধ্য নিশ্চিন্তপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে সিকদার বাড়ি একাদশ। আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করে ভ্যাট ও আয়করসহ ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

Search