সারাদেশ

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা

ছবি : নিজস্ব প্রতিনিধি

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এসব নৌকা বিক্রির মাধ্যমে ভ্যাট ও আয়করসহ সরকারি কোষাগারে মোট ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব জমা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীর তীরে সরকারি বিধি অনুযায়ী এ উন্মুক্ত নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে ৯টি নৌকার বিক্রয়মূল্য নির্ধারিত হয় ৮৬ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে মোট রাজস্বের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে উপজেলা টাস্কফোর্স বিভিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নদী থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়। জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি সরকারি নিয়ম অনুসরণ করে নিলামে বিক্রি করা হলেও আদালতে মামলা চলমান থাকায় অপর একটি নৌকা নিলামের আওতায় আনা হয়নি।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মামুনুর রশিদ মাসুমসহ নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় স্থানীয় জেলে ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত নিলাম কমিটির মাধ্যমে সরকারি বিধিবিধান অনুসরণ করে উন্মুক্ত নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে বিক্রি হওয়া নৌকাগুলোর অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়কর যুক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহম্মেদ জানান, অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি নিলামের জন্য উপস্থাপন করা হয়। আদালতের জিম্মায় থাকা একটি নৌকার বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাকি ৯টি নৌকার নিলাম কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

Related News

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, তরুণদের দিল মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

চাঁদপুরের মতলব উত্তরের মধ্য নিশ্চিন্তপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে সিকদার বাড়ি একাদশ। আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

টোকেন দেখিয়ে মাছ ধরার সুযোগ ও টাকা আদায়ের অভিযোগের প্রতিবাদ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের

মেঘনা নদীতে টোকেনের মাধ্যমে টাকা আদায় ও মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন।

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুলের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা গেছেন ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শহীদ।

পেটে ভাত না থাকলে কারখানা চলবে কাকে দিয়ে? মজুরি বোর্ডের বৈঠকে ন্যায্যতার দাবি

জুরি বোর্ডের তৃতীয় বৈঠক সামনে রেখে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, ন্যায্য মজুরি, মালিক-শ্রমিক সংলাপ এবং এসএমই খাতের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সেনাকুঞ্জ থেকে তাঁবেদারির বিরুদ্ধে ঘোষণা: ‘সবার আগে বাংলাদেশ’

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ঘোষণা, ১৯৭১ ও ২০২৪-এর ঐক্য, পিলখানা হত্যাকাণ্ডের স্বীকৃতি এবং ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

Search